কবিতা
নতুন দিনের স্বপ্ন
পূর্ণতা কান্তি সাহা
05 Sep 2026, 09:52 AM • 15 বার পঠিত
অষ্টম শ্রেণির এই ধাপেতে খুলুক জ্ঞানের দ্বার,
বইয়ের পাতায় লুকিয়ে আছে বিশ্ব দেখিবার।
অংক, বিজ্ঞান, প্রযুক্তিতে গড়বে নতুন দিন,
অধ্যবসায়ে শোধ করে দিও সফলতার ঋণ।
তোমার মাঝেই লুকিয়ে আছে আগামীর এক আলো,
সৎ পথেতে এগিয়ে চলো, জগত বাসবে ভালো।
স্বপ্নগুলো আকাশ ছুঁক, জয় করো সব বাধা,
জ্ঞানের আলোয় মিলিয়ে যাবে জীবনের সব ধাঁধা।
কপিরাইট সতর্কতা: এই ব্লগের সকল লেখা লেখকের নিজস্ব সম্পত্তি। বিনা অনুমতিতে এখানকার কোনো লেখা কপি করে অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।