বিজ্ঞান ও প্রযুক্তি
প্রযুক্তি ও জীবন:
মৃণাল কান্তি সাহা
05 Sep 2026, 09:53 PM • 0 বার পঠিত
প্রযুক্তি ও জীবন:
বিজ্ঞানকে মানুষের কল্যাণে নিয়োজিত করার প্রবণতা থেকেই প্রযুক্তিবিদ্যার বিকাশ। এর অগ্রগতি মানুষের মেধা ও কল্পনাশক্তির বলেই সম্ভব হয়েছে। মানুষ আজ আর প্রকৃতির ওপর নির্ভরশীল নয়। তার প্রয়োজনে সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করছে। আর এ কৌশল আধুনিক জীবনকে দিয়েছে মহিমা, মানব সভ্যতার ইতিহাসকে চিহ্নিত করেছে এক সম্ভাবনাময় শক্তির উৎস হিসেবে। বিজ্ঞান মানুষকে পরিমিত শক্তির অধিকারী করেছে। সে শক্তি দৈবশক্তি নয়, পরনির্ভরশীল নয়, সে শক্তি আত্মশক্তিরই আবিষ্কৃত রূপ। মানুষ কলাকৌশলের সুষ্ঠু প্রয়োগে অসম্ভবকে সম্ভব করায় যে অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ আজ ঘটাচ্ছে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে, তা কয়েক যুগ আগেও অভাবিত ছিল।
কপিরাইট সতর্কতা: এই ব্লগের সকল লেখা লেখকের নিজস্ব সম্পত্তি। বিনা অনুমতিতে এখানকার কোনো লেখা কপি করে অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।