আমাদের নতুন পথচলা: সৃজনশীলতা বিকাশে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্তচিন্তা’

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ী— সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল এই যুগে শিক্ষার পরিধি কেবল পাঠ্যবই বা শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নিজস্ব ভাবনার প্রকাশ এবং সাহিত্যচর্চার জন্য একটি উন্মুক্ত প্রাঙ্গণের প্রয়োজনীয়তা আমরা দীর্ঘদিন ধরেই অনুভব করছিলাম। সেই তাগিদ থেকেই প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি আমাদের বিদ্যালয়ের নিজস্ব ডিজিটাল ব্লগ প্ল্যাটফর্ম ‘মুক্তচিন্তা’-এর সূচনা করেছি।

উদ্যোগটির ইতিবাচক দিক ও সুবিধা

  • সৃজনশীলতার বিকাশ: শিক্ষার্থীদের গল্প, কবিতা, প্রবন্ধ বা বিজ্ঞান বিষয়ক চিন্তাধারা প্রকাশের একটি স্থায়ী জায়গা তৈরি হলো।
  • প্রযুক্তির ইতিবাচক ব্যবহার: শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মে লেখালেখি, ছবি যুক্ত করা এবং কন্টেন্ট পাবলিশ করার নিয়মকানুন শিখবে।
  • যোগাযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি: নিজের লেখা একটি ওয়েবসাইটে প্রকাশিত হতে দেখলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
  • ডিজিটাল আর্কাইভ: স্কুল জীবনের স্মৃতি, শিক্ষামূলক প্রবন্ধ এবং বিদ্যালয়ের অর্জনগুলো এখানে চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

‘মুক্তচিন্তা’ শুধু একটি ওয়েবসাইট নয়, এটি আমাদের একটি ডিজিটাল মুখপত্র। ভবিষ্যতে এই ব্লগে প্রকাশিত সেরা লেখাগুলো বাছাই করে আমরা বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা রাখছি। এছাড়াও নিয়মিত সেরা লেখকদের পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখিতে আরও বেশি উদ্বুদ্ধ করা হবে।

মৃণাল কান্তি সাহা

প্রধান শিক্ষক (ভাপরপ্রাপ্ত)

বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর।