প্ল্যাটফর্মটির মান ও শৃঙ্খলা বজায় রাখার জন্য লেখকদের নিচের নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে:
বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত যে কেউ এই প্ল্যাটফর্মে লিখতে পারবেন। বিশেষ করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মচারীগণ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকবৃন্দ।
লেখাটি অবশ্যই আপনার নিজের হতে হবে। অন্য কোনো বই, পত্রিকা, ওয়েবসাইট বা ফেসবুক থেকে হুবহু কপি করা কোনো লেখা (Plagiarism) প্রকাশ করা হবে না। এই ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট সম্পূর্ণভাবে মূল লেখকের।
শিক্ষামূলক প্রবন্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনি, অনুপ্রেরণামূলক লেখা বা বিদ্যালয়ের কোনো স্মৃতি নিয়ে লেখা যাবে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক উস্কানিমূলক বা অশালীন শব্দযুক্ত কোনো লেখা কঠোরভাবে নিষিদ্ধ।
লেখার বিষয়ের সাথে মানানসই একটি পরিষ্কার প্রচ্ছদ ছবি (Featured Image) যুক্ত করতে হবে। তবে ছবির সাইজ কোনোভাবেই ২ মেগাবাইট (2MB) এর বেশি হওয়া যাবে না। আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ছবির সাইজ অপটিমাইজ করে নেবে।
আপনার লেখাটি জমা দেওয়ার পর তা সরাসরি ওয়েবসাইটে প্রকাশ পাবে না। এডমিন বা সম্পাদক পর্ষদ থেকে লেখাটি পড়ে যাচাই-বাছাই করার পর তা উপযুক্ত বিবেচিত হলে ‘Approved’ বা অনুমোদন করা হবে এবং সাইটে প্রদর্শিত হবে।